• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

সাংবাদিক তুহিনকে হত্যার প্রতিবাদে এবং খুনিদের দৃষ্টান্ত মুলক শাস্তির তিতাসে সাংবাদিকদের মানব বন্ধন ও প্রতিবাদ সভা

Byadmin

আগস্ট ৯, ২০২৫

আব্দুল আজিজ, কুমিল্লা : ঢাকা গাজীপুর গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার মো.আসাদুজ্জামান তুহিনকে নির্মম ভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং খুনিদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে কুমিল্লার তিতাস উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (৯ আগস্ট) বেলা ১১ টায় তিতাস উপজেলা পরিষদ কমপ্লেক্সে সংলগ্ন গৌরীপুর -হোমনা সড়কে এই মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রায় ১ ঘন্টা মানব বন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর কুমিল্লা উত্তর প্রতিনিধি কবির হোসেন, দৈনিক ইত্তেফাক তিতাস প্রতিনিধি মো.নাজমুল করিম ফারুক, দৈনিক ইনকিলাব তিতাস প্রতিনিধি মো.আসলাম,দৈনিক সংবাদ তিতাস- হোমনা প্রতিনিধি মো.আবুল কাশেম ভূইয়া, দৈনিক যুগান্তর তিতাস প্রতিনিধি মো.মহসিন হাবিব,দৈনিক ভোরের কাগজ তিতাস প্রতিনিধি মো.হালিম সেকত,দৈনিক কালের কণ্ঠ তিতাস-হোমনা প্রতিনিধি মো.তাসনিম তিহামী। সাংবাদিক জহিরুল ইসলাম পাশার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, এস এ ডিউক,সামসুউদ্দিন আহমেদ সাগর,বিল্লাল মোল্লা, মো.তৌফিক, সাকিব হোসেন, শরিফ আহাম্মেদ সুমন, মো,আলমগীর হোসেন, শাহজামান শুভ,মো.আব্দুল আজিজ,মো.রহিম,সঞ্জয় ও হানিফ মিয়া প্রমূখ। এসময় দৈনিক যুগান্তর কুমিল্লা উত্তর প্রতিনিধি কবির হোসেন বলেন, সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়ন করার জন্য অন্তবর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের প্রতি উদাত্ত আহ্বান জানান। অন্যান্য বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যাকারীদের দ্রুত বিচার কাজ সম্পন্ন করার জন্য সরকারের প্রতি দাবি জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights