• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

শীত বিদায়, ঢাকায় স্বস্তির বৃষ্টি — আরও ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Byadmin

মার্চ ৩, ২০২৬


স্টাফ রিপোর্টার:
শীতের আমেজ কাটতে না কাটতেই রাজধানী ঢাকায় স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে। সোমবার (২ মার্চ) সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। দুপুরের দিকে নগরীর বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি ফিরে পান নগরবাসী।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকার পাশাপাশি খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় আজ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সংস্থাটি আরও জানায়, মঙ্গলবার (৩ মার্চ) ঢাকাসহ বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাজধানীতে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, মৌসুম পরিবর্তনের এই সময়ে বৃষ্টি ও তাপমাত্রার ওঠানামা অব্যাহত থাকতে পারে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights