• মে ৩০, ২০২৬ ১১:৩৫ অপরাহ্ন

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে শ্যামলীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের খাদ্য ও বস্ত্র বিতরণ

ByShirso aparadh

মে ৩০, ২০২৬

সাইমুল রাজু, ঢাকা:

মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতির সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

​আজ শনিবার (৩০ মে) সকালে জিয়া উদ্যানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

​সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মহানগর উত্তরের আদাবর, শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর থানা বিএনপি আয়োজিত এক কর্মসূচিতে যোগ দিতে বেলা ১১টা ৪৫ মিনিটে শ্যামলী ক্লাব মাঠে এসে পৌঁছান। এ সময় প্রিয় নেতাকে কাছে পেয়ে উপস্থিত হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ করতালির মাধ্যমে তাঁকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী হাত নেড়ে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান এবং শান্ত থাকার আহ্বান জানান। পরে তিনি সেখানে উপস্থিত দুস্থ ও সাধারণ মানুষের মাঝে উপহার সামগ্রী (খাদ্য ও বস্ত্র) বিতরণ করেন।

​শ্যামলী ক্লাব মাঠের এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ এবং যুব ও ক্রীড়ামন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক।

​এছাড়াও স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন—

  • হাজী মোহাম্মদ ইউসুফ (যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি)
  • আলী আহমেদনাসির উদ্দিন আহমেদ (সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপি)
  • সাব্বির হোসেন স্বাধীন (ভারপ্রাপ্ত সভাপতি, আদাবর থানা বিএনপি)
  • আবুল কালাম আজাদকামাল হোসেন সরকার (যুগ্ম আহ্বায়ক, আদাবর থানা বিএনপি)
  • হাফিজুর রহমান (যুগ্ম আহ্বায়ক, মোহাম্মদপুর থানা বিএনপি)
  • সালামত হাওলাদার (সভাপতি, ৩০ নম্বর ওয়ার্ড বিএনপি)
  • শহীদ বিশ্বাস মিঠুন হোসেন (সাধারণ সম্পাদক, ৩০ নম্বর ওয়ার্ড বিএনপি)

​অনুষ্ঠানে সাইমুল ইসলাম রাজুসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল এবং ঢাকা-১৩ আসনের আওতাধীন সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এখনই দেখুন

Verified by MonsterInsights