• বুধ. জুলাই ১, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

নতুন ইউনিফর্মে মাঠে পুলিশ, উদ্বোধন হলো ‘বরকাউ পুলিশ ক্যাম্প’

ByShirso aparadh

জুলাই ১, ২০২৬

স্টাফ রিপোর্টার:
দেশের পুলিশ বাহিনীর নতুন ইউনিফর্ম আনুষ্ঠানিকভাবে ব্যবহারে এসেছে। বুধবার (১ জুলাই) পূর্বাচল নতুন শহর প্রকল্পে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নতুন পোশাকে দায়িত্ব পালন করতে দেখা যায়।

নতুন ইউনিফর্ম অনুযায়ী, মেট্রোপলিটন পুলিশের সদস্যরা হালকা জলপাই রঙের শার্ট ও খাকি রঙের প্যান্ট পরবেন। অন্যদিকে, দেশের বাকি পুলিশ সদস্যদের ইউনিফর্ম হবে গাঢ় নীল শার্ট এবং খাকি প্যান্ট।

পুলিশের ইউনিফর্মে এই পরিবর্তনকে বাহিনীর চলমান সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে দেখা হচ্ছে। পরিবর্তিত পরিস্থিতি ও প্রশাসনিক সিদ্ধান্তের আলোকে নতুন পোশাক নির্ধারণ করা হয়েছে।

এদিকে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইন-শৃঙ্খলা জোরদারের লক্ষ্যে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’-এর উদ্বোধন করেন আইজিপি আলী হোসেন ফকির। পূর্বাচলের সেক্টর-১ এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

নতুন পুলিশ ক্যাম্প চালুর ফলে পূর্বাচল এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং দ্রুত পুলিশি সেবা প্রদান আরও কার্যকর হবে বলে সংশ্লিষ্টদের আশা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights