• মে ৩০, ২০২৬ ১১:৫৩ অপরাহ্ন

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

র‌্যাব-১০’র পৃথক অভিযানে ৭০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৫

Byadmin

অক্টো. ১৫, ২০২৪

আনুমানিক ২১ লক্ষ টাকা মূল্যমানের ৭০ কেজি গাঁজাসহ পাঁচজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০; মাদক বহনে ব্যবহৃত ০১টি পিকআপ জব্দ করেছে।

গতকাল সোমবার (১৪ অক্টোবর) র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী দেশের পূর্বাঞ্চল হতে বিপুল পরিমাণ মাদকদ্রব্যের চালান নিয়ে একটি পিকআপযোগে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর র‌্যাব-১০ এর আভিযানিক দলটি তাৎক্ষনিক ডেমরা হইতে যাত্রাবাড়ী আসার প্রবেশপথ কাজলারপাড় এলাকায় অবস্থান করে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন এবং করে সন্দেহজনক গাড়ী তল্লাশী করতে থাকে। তল্লাশীর একপর্যায়ে একই তারিখ সময় রাত আনুমানিক ২১:৩০ ঘটিকায় সন্দিগ্ধ পিকআপটি র‌্যাবের চেকপোষ্টের সামনে পৌঁছানো মাত্র কর্তব্যরত র‌্যাব সদস্যরা পিকআপটিকে সিগন্যাল দিলে পিকআপচালক পিকআপটি থামায়। অতঃপর র‌্যাব সদস্যরা উক্ত পিকআপে থাকা ০৩ আরোহীদের জিজ্ঞাসাবাদ করলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে যে, তাদের পিকআপে গাঁজা আছে।

পরবর্তীতে কর্তব্যরত র‌্যাব সদস্যরা বিধি মোতাবেক তল্লাশী করে গ্রেফতারকৃত আসামীদের দেখানো ও বের করে দেওয়া উক্ত পিকআপের পিছনে দুইটি ব্যাগের ভিতর হতে আনুমানিক ১২,০০,০০০/- (বারো লক্ষ) টাকা মূল্যমানের ৪০ (চল্লিশ) কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদের নাম ১। মোঃ কামাল মিয়া (৫০), ২। সোহেল রানা (২৭), ও ৩। মোঃ ফয়সাল (২২), বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে মাদক বহনে ব্যবহৃত ০১টি পিকআপ জব্দ করা হয়।

এছাড়া গতকাল একই তারিখ আনুমানিক রাত ২৩:৪৫ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় এলাকায় অপর একটি আভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ৯,০০,০০০/- (নয় লক্ষ) টাকা মূল্যমানের ৩০ (ত্রিশ) কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদের নাম ১। রানী (৩৭), ও ২। মোঃ কামরুজ্জামান (৩৯) বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পৃথক মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এখনই দেখুন

Verified by MonsterInsights