• শনি. সেপ্টে ৫, ২০২৬

The Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

মাদারগঞ্জে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়।

BySarker

সেপ্টে ৫, ২০২৬

লিটন রায়:

জামালপুর-মাদারগঞ্জ উপজেলার ৬নং আদারভিটায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে মাদারগঞ্জের ৬নং আদারভিটা বিন্যাফৈর মোদক পাড়ায় পূজা উদযাপন ফ্রন্ট শাখার উদ্যোগে আদারভিটার মোদক পাড়া গ্রাম থেকে শোভাযাত্রাটি বের হয়। পরে এটি শ্যামগঞ্জকালিবাড়ী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বেলা ১০:১৫ মিনিটের দিকে মোদকপাড়া শ্রীশ্রী কৃষ্ণ ভক্তবৃন্দ মন্দিরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন মাদারগঞ্জ উপজেলার পূজা উদযাপন ফ্রন্ট শাখার সভাপতি লিটন চন্দ্র রায় যুগ্ম-সাধারণ সম্পাদক লিটন মোদক, এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, ৬নং আদারভিটা ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আগবর মিলিটারী,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুঞ্জুরুল মোর্শেদ মিঠু, উপজেলা বিএনপির কুটির শিল্প বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন টিক্কা, শোভাযাত্রাটি সাথে প্রদক্ষিত করে এবং মঙ্গল কামনা করেন শেষ করে । এ সময় সংগঠনের যুগ্মসম্পাদক লিটন মোদক,কাজল স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও ভক্তরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

By Sarker

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights