• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে পোশাক শিল্প শ্রমিক জোটের শ্রদ্ধা

Byadmin

ডিসে. ১৬, ২০২৫

আহসান হাবিব | সিনিয়র স্টাফ রিপোর্টার

মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেছে পোশাক শিল্প শ্রমিক জোট বাংলাদেশ।

সংগঠনের উদ্যোগে সভাপতি খোরশেদ ও মো. আ. আজিজের নেতৃত্বে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের স্মরণ করা হয়।

এ সময় সংগঠনের সদস্যবৃন্দসহ পোশাক শিল্পের শ্রমিক ভাই-বোনেরা উপস্থিত ছিলেন। তারা একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর সন্তানদের রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights