• শনি. আগ ১৫, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নেতা

ByShirso Aparadh

আগ ১৫, ২০২৬

মোঃ শাহাদাত হোসেন তালুকদার সাকুঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে মনোনীত করা হয়েছে। দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামকে শক্তিশালী করার লক্ষ্যে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের এ দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

নতুন মনোনীত চার নেতা হলেন—রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ও মো. ইসমাইল জবিউল্লাহ।

দলীয় সূত্রে জানানো হয়েছে, জাতীয় স্থায়ী কমিটিতে তাদের অন্তর্ভুক্তির মাধ্যমে দলের নীতিনির্ধারণী কার্যক্রম আরও সমৃদ্ধ ও গতিশীল হবে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক বিচক্ষণতাকে কাজে লাগিয়ে তারা দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখবেন বলে আশা করছে বিএনপি।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, নতুন দায়িত্ব পাওয়া চার নেতা তাদের মেধা, অভিজ্ঞতা ও বিচক্ষণতার মাধ্যমে সুচিন্তিত পরামর্শ দিয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। একই সঙ্গে দল ও জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কার্যকর সিদ্ধান্ত গ্রহণে তারা ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

দলীয় কার্যক্রমকে আরও শক্তিশালী করা, সাংগঠনিক সমন্বয় বাড়ানো এবং নীতিনির্ধারণী পর্যায়ে অভিজ্ঞ নেতৃত্বের অংশগ্রহণ নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নতুন চার নেতার অন্তর্ভুক্তির ফলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির কার্যক্রমে আরও গতি আসবে এবং সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণে তাদের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে দলটির নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights