• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

বিএনপির ২৩৭টি আসনের এমপি প্রার্থীর তালিকা প্রকাশ

Byadmin

নভে. ৩, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই তালিকা অনুমোদন করা হয়।

তালিকা অনুযায়ী, দিনাজপুর–৩, বগুড়া–৭ ও ফেনী–১ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অন্যদিকে, বগুড়া–৬ আসনে প্রার্থী হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এছাড়া ঠাকুরগাঁও–১ আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন,

“২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। এটি সম্ভাব্য হলেও প্রায় চূড়ান্ত ধরে নিতে পারেন। আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলনে ছিলেন, তারা বাকি আসনগুলোতে প্রার্থী দিতে পারেন বা আমরাও দিতে পারি। প্রয়োজনে যে কোনো সময় এই তালিকা পরিবর্তন করা হবে।”

🔗 ১৭ বছর পর নির্বাচনে প্রার্থী খালেদা জিয়া, তারেক রহমানের প্রথম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights