• সোম. জুলাই ৬, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

বাকৃবির উপাচার্য নিয়োগ নিয়ে নানা গুঞ্জন, আলোচনায় ড. মো. আব্দুল আউয়ালের নাম

ByShirso aparadh

জুলাই ৫, ২০২৬

আহমেদ শাকিল:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি-ময়মনসিংহ )–এর নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে ক্যাম্পাসে নানা আলোচনা ও গুঞ্জন চলছে। বিভিন্ন মহলে বিশ্ববিদ্যালয়টির সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য আওয়ামী দোসর ও সাবেক শিক্ষামন্ত্রী দিপূমনির আস্থাভাজন ড. মো. আব্দুল আউয়ালের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে।

ক্যাম্পাস-সংশ্লিষ্ট কয়েকজনের দাবি, ড. আউয়াল অতীতে আওয়ামী লীগ সরকারের সময়ে দায়িত্ব পালন করায় তাকে রাজনৈতিকভাবে সুবিধাভোগী শিক্ষক হিসেবে অনেকে উল্লেখ করছেন। তবে এ দাবির পক্ষে কোনো স্বাধীনভাবে যাচাইযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্যাম্পাসের বিভিন্ন মহলে তার উপাচার্য নিয়োগে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ এবং আর্থিক লেনদেনের অভিযোগও আলোচনা হচ্ছে। তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রামাণ্য তথ্য বা সরকারি নথি পাওয়া যায়নি।

এ বিষয়ে ড. মো. আব্দুল আউয়ালের বক্তব্য জানা সম্ভব হয়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো বাকৃবির নতুন উপাচার্য নিয়োগ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights