• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

পেট্রোবাংলা অবরুদ্ধ, ভেতরে আটকা পড়েছেন শত শত কর্মকর্তা

Byadmin

নভে. ১৭, ২০২৪

পেট্রোবাংলার সামনে অবরোধ কর্মসূচি পালন করছেন চাকরিপ্রত্যাশীরা।

‘ইচ্ছাকৃতভাবে’ মৌখিক পরীক্ষা স্থগিত করার অভিযোগে রবিবার বেলা ১১টা থেকে এই কর্মসূচি পালন করছেন চাকরিপ্রত্যাশীরা।

অবরোধের কারণে অফিসের ভেতরে আটকা পড়েছেন পেট্রোবাংলার শত শত কর্মকর্তা-কর্মচারী।

আন্দোলনকারীদের অভিযো, পেট্রোবাংলার অধীন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রাজস্বখাতে ১৭ ক্যাটাগরিতে কর্মচারী পদে নিয়োগের ক্ষেত্রে বারবার অজুহাত দেখিয়ে মৌখিক পরীক্ষা স্থগিত করা হচ্ছে।

দ্রুত মৌখিক পরীক্ষা সম্পন্ন এবং ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া শেষ করার এই এক দফা দাবি না মানা পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি থেকে ফিরে যাবেন না বলে জানান।

তবে এ বিষয়ে পেট্রোবাংলার পক্ষ থেকে এখনো কেউ কোনো মন্তব্য করেননি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights