• বুধ. জুলাই ৮, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

পুরান ঢাকায় পারিবারিক কলহে স্ত্রীর হাতে স্বামীর মৃত্যু

Byদৈনিক শীর্ষ অপরাধ

জুলাই ৭, ২০২৬

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের জমিদার গলির একটি বাসায় পারিবারিক কলহের জেরে সুমন (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সুমন হবিগঞ্জের কমলগঞ্জ উপজেলার বাসিন্দা এবং ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী ছিলেন। তিনি দ্বিতীয় স্ত্রী নাসিমা আক্তারের সঙ্গে ওই বাসায় বসবাস করতেন।

নাসিমার দাবি, সোমবার রাতে বাসা থেকে টাকা হারানো এবং সুমনের মাদকসেবন নিয়ে মঙ্গলবার সকালে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হাতাহাতির সময় ধারালো লোহার একটি বস্তু সুমনের বুকে বিদ্ধ হলে তিনি গুরুতর আহত হন। পরে নাসিমাই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের বাম বুকে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে বংশাল থানা পুলিশ তদন্ত করছে।

পুরান ঢাকায় পারিবারিক কলহে স্ত্রীর হাতে স্বামীর মৃত্যু

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights