• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

নওগাঁর বদলগাছীতে ভ্রাম্যমাণ আদালতে ৫ মোটরসাইকেল আরোহীকে জরিমানা

Byadmin

সেপ্টে. ২৯, ২০২৪

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

মোটরসাইকেল দুর্ঘটনা এড়াতে এবং মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান নিশ্চিত করতে নওগাঁর বদলগাছীতে অভিযান পরিচালনা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান ও বদলগাছী থানা পুলিশের একটি দল।
রবিবার (২৯ শে সেপ্টেম্বর) সকাল বেলা উপজেলা পরিষদের গেটের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে হেলমেট ও লাইসেন্স ব্যতীত মোটরসাইকেল চালনার দায়ে ৫ জন চালককে ৪৫০০ হাজার টাকা জরিমানা করেন আদালত। এছাড়াও নিজেদেরকে সুরক্ষিত রাখতে মোটরসাইকেল চালানোর আগে হেলমেট পরিধান নিশ্চিত করতে সকলকে সচেতন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান বলেন, সড়ক মহাসড়কে হেলমেট পরিধান ব্যতীত বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালনার হার বৃদ্ধি পেয়েছে। হেলমেট ও লাইসেন্স ব্যতীত কেও যাতে মোটরসাইকেল না চালায়, সে কারণে আজ আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হেলমেট ও লাইসেন্স বিহীন চালকদেরকে জরিমানা করেছি। পাশাপাশি আমরা হেলমেট পরিধানের বিষয়ে সকলকে সচেতন করেছি।জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights