• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

তিতাসে “মুজিব একটি জাতির রূপক”’ চলচ্চি‌ত্রের প্রদর্শনী অনুষ্ঠান সম্পন্ন

ByMahfuz Sarker

মে ২৫, ২০২৪

আব্দুল আজিজ তিতাস উপজেলা প্রতিনিধিঃ

কুমিল্লার তিতাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের জীবনের ওপর ভি‌ত্তি ক‌রে নি‌র্মিত “মুজিব একটি জাতির রূপক”’ চলচ্চি‌ত্রের প্রদর্শনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (২৫ মে) দুপুর ৩টায় জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে উক্ত বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর।

উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. আহমেদ ইফরাদ বিন রওনাক এর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূঁইয়া, জগতপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান মজিব প্রমুখ।

অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন বাবু।

অনুষ্ঠানে তিতাস উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মীর শওকত লিটন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা আ’লীগের সহ-সভাপতি মুন্সি মজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সচিব দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর, কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপ-কমিটির সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক সারোয়ার হোসেন বাবু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ সুমন সরকার, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সদস্য রাজিব মুন্সি, উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক মুকবুল মাহমুদ প্রধান, তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সবুজ শিকদার, উপজেলা মৎসজীবি লীগের সভাপতি সায়েম সরকার, সাধারন সম্পাদক হাজী মোহাম্মদ শফিকুল ইসলাম, ভিটিকান্দি ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি কবির শিকদার, নারান্দিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি নুরনবী সরকার, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি মোসাঃ হাছিনা আক্তার, যুব মহিলা লীগের সাধারন সম্পাদক হাসিনা বেগিম শিশির, উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষার, সাধারণ সম্পাদক খাইরুল খন্দকার রুবেল সহ উপজেলা আ’লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আবদুস সবুর সহ অন্যন্য অতিথিবৃন্দ কে ফুল দিয়ে বরন করে নেয় উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights