• শনি. আগ ৮, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

ঠাকুরগাঁওয়ে নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

ByShirso Aparadh

আগ ৮, ২০২৬

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় নোনো নদীতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আনারুল (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে উপজেলার আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনারুল ওই গ্রামের বাসিন্দা ও মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আনারুল নোনো নদীতে জাল দিয়ে মাছ ধরছিলেন। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি নদীর পানিতে তলিয়ে যান। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালান।

পরে খবর পেয়ে হরিপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে আনারুলের মরদেহ উদ্ধার করে।

তার মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights