• সোম. আগ ১০, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

জুলাই আন্দোলন মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন

ByShirso Aparadh

আগ ১০, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর বনানী থানায় দায়ের করা মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।

সোমবার (১০ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে এ জামিন দেন।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে পুলিশ। পরে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানোর পর খায়রুল হককে পর্যায়ক্রমে আরও কয়েকটি মামলায় গ্রেফতার দেখানো হয়। এর মধ্যে একে একে আটটি মামলায় তিনি জামিন পান।

পরবর্তীতে বনানী থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানোর জন্য গত ২ জুলাই আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে গত ৮ জুলাই ওই মামলায় খায়রুল হককে গ্রেফতার দেখানো হয়।

সোমবার হাইকোর্টের জামিনের আদেশের পর এ মামলাসহ তাকে গ্রেফতার দেখানো মোট নয়টি মামলাতেই জামিন হয়েছে। ফলে অন্য কোনো মামলায় গ্রেফতার বা আটকাদেশ না থাকলে তার কারামুক্তিতে আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights