• মে ৩০, ২০২৬ ৪:৪৪ পূর্বাহ্ন

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

​জামালপুরে গলায় মাংস আটকে কিশোরের মৃত্যু

ByShirso aparadh

মে ২৯, ২০২৬

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি, দৈনিক শীর্ষ অপরাধ

২৯ মে, ২০২৬:

​জামালপুরের ইসলামপুরে দুপুরের খাবার খাওয়ার সময় গলায় মাংস আটকে মো. ইয়াসিন (১৪) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) দুপুর ৩টার দিকে উপজেলার পোড়ারচর ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এই বেদনাদায়ক ঘটনা ঘটে।

​নিহত ইয়াসিন ওই এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে এবং স্থানীয় বটচর নিম্নমাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে পরিবারের সবার সঙ্গে একসঙ্গে বসে দুপুরের খাবার খাচ্ছিল ইয়াসিন। খাবার খাওয়ার একপর্যায়ে অসাবধানতাবশত একটি মাংসের টুকরো তার গলায় আটকে যায়। মুহূর্তের মধ্যে তার তীব্র শ্বাসকষ্ট শুরু হয় এবং সে ছটফট করতে থাকে। পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের জানান, “কিশোরটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে আমাদের ধারণা, গলায় শক্ত মাংসের টুকরো আটকে শ্বাসনালী বন্ধ হয়ে যাওয়ায় দম আটকে তার মৃত্যু হয়েছে।”

​ষষ্ঠ শ্রেণির এই শিক্ষার্থীর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এখনই দেখুন

Verified by MonsterInsights