• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

জাকসু নির্বাচনের ফলাফল: ভিপি জিতু, জিএস মাজহারুল

Byadmin

সেপ্টে. ১৩, ২০২৫

শীর্ষ অপরাধ নিউজ ডেস্ক | ১৩ সেপ্টেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঘোষণা করা হয়েছে।

এবারের নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্যানেলের আব্দুর রশিদ জিতু (ভোট ৩,৩৩৪) এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মাজহারুল ইসলাম (ভোট ৩,৯৩০) বিজয়ী হয়েছেন।

নির্বাচিতরা

ভিপি: আব্দুর রশিদ জিতু – স্বতন্ত্র
জিএস: মাজহারুল ইসলাম – ছাত্রশিবির সমর্থিত
এজিএস (পুরুষ): ফেরদৌস আল হাসান – ছাত্রশিবির
এজিএস (নারী): আয়েশা সিদ্দিকা মেঘলা – ছাত্রশিবির

সম্পাদক পদে

পরিবহন ও যোগাযোগ সম্পাদক: তানভীর রহমান
খাদ্যনিরাপত্তা সম্পাদক: হুসনি মোবারক
সমাজসেবা সম্পাদক: আহসান লাবিব
সহ-সমাজসেবা সম্পাদক: তৌহিদ হাসান
তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক: রাশেদুল ইসলাম
ক্রীড়া সম্পাদক (সহ-পুরুষ): মাহাদী হাসান
ক্রীড়া সম্পাদক (সহ-নারী): ফারহানা আকতার
সাংস্কৃতিক সম্পাদক: মহিবুল্লাহ শেখ
সহ-সাংস্কৃতিক সম্পাদক: রায়হান উদ্দীন
সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: জাহিদুল ইসলাম
সহ-সমাজসেবা সম্পাদক (নারী): নিগার সুলতানা

কার্যকরী সদস্য

নারী: নুসরাত জাহান, নাবিলা বিনতে হারুন, ফাবলিহা জাহান
পুরুষ: মোহাম্মদ আলী চিশতী, আবু তালহা, তরিকুল ইসলাম
গত ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ হয়। ভোট শেষে ব্যালট সিনেট ভবনে এনে প্রায় ৪৮ ঘণ্টা গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১,৭৪৩ জন, যার মধ্যে ছাত্রী ভোটার ৫,৭২৮ জন এবং ছাত্র ভোটার ৬,০১৫ জন। ভোট পড়েছে প্রায় ৬৮ শতাংশ।

প্রার্থীদের পটভূমি

আব্দুর রশিদ জিতু: ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’-এর আহ্বায়ক। কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্রলীগ থেকে সরে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেন।

মাজহারুল ইসলাম: ছাত্রশিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার অফিস ও প্রচার সম্পাদক। ইংরেজি বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী।

ফলাফল ঘোষণার সময় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights