• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

গুলিস্তানে হকার উচ্ছেদ, পাঁচ শতাধিক গাড়ি জব্দ

Byadmin

নভে. ১২, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর গুলিস্তানের শহীদ মতিউর পার্কে লুকিয়ে রাখা হকারদের গাড়ির বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে অভিযান চালিয়ে গুলিস্তানের রাস্তা দখল করে বসা হকারদের গাড়ির বিরুদ্ধে এ অভিযান চালানো হয়। অভিযানে অন্তত পাঁচ শতাধিক গাড়ি জব্দ করা হয়েছে।

উচ্ছেদ অভিযানের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার নজমুল হাসান বলেন, গুলিস্তানে আমরা দিনে চারবার অভিযান চালাই। কিন্তু অভিযানে এসে কোনো গাড়ি পাওয়া যায় না।

পরবর্তীতে আমরা তথ্য পেলাম আমরা অভিযানে আসলে হকাররা গাড়িগুলো গুলিস্তানে শহীদ মতিউর পার্কে এনে রাখা হয়৷ অভিযানের দল চলে গেলে তারা আবারও রাস্তায় চলে আসতো। পরবর্তীতে আমরা সিটি কর্পোরেশনের সহযোগিতায় আমরা আজ গাড়ি রাখার স্থানেই অভিযান চালিয়েছি।

এক প্রশ্নের জবাবে অতিরিক্ত কমিশনার নজমুল বলেন, আমরা যখন রাস্তায় অভিযান চালাই তখন তারা মুহুর্তের মধ্যেই চলে যায়। এই গাড়িগুলো আসলে যায় কোথায়। তখন আমরা তদন্ত করতে এসে এখানে পেয়েছি। আর তারা পার্কে টাকা দিয়ে থাকে নাকি ইজারাদার তাদের রাখে সে বিষয় আমরা জানি না। পার্কের ইজারা দিয়েছে সিটি কর্পোরেশন। তাই এখানে গাড়ি রাখা বৈধ না অবৈধ সেটা পুলিশের বলা সম্ভব না। তারা গাড়ি রাখার জন্য যে টাকা দেন সেই টিকিট আমরা দেখেছি।

অভিযানে সিটি ডিএমপির ট্রাফিক, ক্রাইম, সিটি কর্পোরেশন ও সেনাবাহিনী সহযোগিতা করেছে।

ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থার বিষয় জানতে চাইলে তিনি বলেন, ফিটনেসবিহীন গাড়ি, লক্কর ঝক্কর গাড়ি, অবৈধগাড়ির বিরুদ্ধে অভিযান চলছে। গত ২১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ট্রাফিক পক্ষ ছিলো। এই ১৫ দিনে ডিএমপির ট্রাফিক বিভাগ সাড়ে ২৪ হাজার গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অবৈধ গাড়ি পার্কিং, ফিটনেসবিহীন গাড়ি আছে, রুট পার্মিট ছাড়া গাড়িসহ বিভিন্ন গাড়ি ছিলো। এই রাস্তায় হকারের কারণে গাড়ি চলতে পারে না। প্রতিদিনই আমরা অভিযান চালাচ্ছি।

রাস্তা দখল করা হকারদের সঙ্গে প্রশাসনের অনেকের যোগসাজশ রয়েছে। এই চোর পুলিশ খেলা কবে শেষ হবে জানতে চাইলে ডিএমপির এই কর্মকর্তা বলেন, আমরা নিয়মিত অভিযান করছি।

আজ বিশেষ অভিযান চালিয়েছি রাস্তা দখলে ব্যবহৃত গাড়ি গুলো জব্দ করে বাজেয়াপ্ত করেছে সিটি কর্পোরেশন। আজ প্রায় পাঁচ শত গাড়ি জব্দ করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights