• শুক্র. জুলা ১০, ২০২৬

‘কুত্তা ফারুক’-কর্ণেলসহ ডাকাত দলের ৭ সদস্য কারাগারে

ByShirso aparadh

জুলা ৯, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তদন্ত কর্মকর্তার আবেদনের পর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাজধানীর আদাবর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার হওয়া কথিত ডাকাত দলের সাত সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মো. ফারুক ওরফে ‘কুত্তা ফারুক’ এবং কর্ণেল।

কারাগারে পাঠানো অন্য আসামিরা হলেন— মো. সাইদ, আকাশ, মাইন উদ্দিন, সিফাত ওরফে ‘হিটার’ এবং মো. নাহিদুল।

মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার উপপরিদর্শক (এসআই) ইয়ামিন সরকার আসামিদের আদালতে হাজির করে তদন্তের স্বার্থে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

মামলার তথ্য অনুযায়ী, বুধবার দিবাগত রাত ১২টার দিকে শেখেরটেক ৭ নম্বর সড়কের ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চাপাতি, ছোরা, কুড়াল ও শাবলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ ঘটনায় আদাবর থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। একটি ডাকাতির প্রস্তুতি ও ডাকাতির উদ্দেশ্যে সংঘবদ্ধ হওয়ার অভিযোগে এবং অন্যটি অস্ত্র আইনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights