• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

কাঞ্চন পৌরসভার শতবর্ষী উকিলবাড়ি সরকারী খাল উদ্ধারে প্রশাসনের উচ্ছেদ অভিযান

Byadmin

সেপ্টে. ২, ২০২৫

মো ওসমান গনি , রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার শীতলক্ষ্যা নদী থেকে বম্রপূত্র নদীর সংযোগে সরকারি উকিল বাড়ি খালের অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান করেছেন রূপগঞ্জ উপজেলা প্রশাসন। ০২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌর বাজার এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কাঞ্চন পৌর প্রশাসক তরিকুল আলম। এ সময় উপস্থিত ছিলেন কাঞ্চন পৌর কাউন্সিলর মফিকুল ইসলাম খান, মোঃ রোকন মিয়া, কাঞ্চন ফাঁড়ির পুলিশ উপ পরিদর্শক ফরহাদুল ইসলামসহ কাঞ্চন পৌর কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতা কর্মীরা।

অভিযান পরিচালনা শেষে কাঞ্চন পৌর প্রশাসক তরিকুল আলম সাংবাদিকদের বলেন, বিগত সময়ে সরকারী খাল স্থানীয় প্রভাবশালী ও কতিপয় আবাসন কোম্পানির লোকজন কোথাও বালি ফেলে,কোথাও দোকানপাট, ঘর বাড়ি করে দখলে নিয়েছে। এতে বহু গ্রাম পানিবন্দি হয়েছিলো। জনগণের দাবী ও সরকারী ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আজ এ খালটির অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান করছি। খালের সীমানায় যত শক্তিশালীই থাকুক তা উচ্ছেদ করা হবে। পাশাপাশি খাল খননের মাধ্যমে পানি প্রবাহ ফিরিয়ে আনা হবে।
বিগত সময়ে দখলদার থাকায় পৌরসভার ভূমিকা বিষয়ে জানতে চাইলে পৌর কাউন্সিলর মফিকুল ইসলাম খান বলেন, গত ১৫ বছর এখানে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছি। বিগত সময়ে আওয়ামীলীগের লোকজন প্রকাশ্যে খালটি দখল করে নেয়। এসব নিয়ে প্রতিবাদ করলেই বিপদে পড়তাম,কারন বিএনপি করতাম,তবুও প্রশাসনের আইনশৃঙ্খলা সভায় এসব তুলে ধরেছি। সে সময় কোন কাজ হয়নি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights