• বুধ. জুলাই ৮, ২০২৬

আজ কক্সবাজার, চট্টগ্রাম ও রাঙামাটিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

ByShirso aparadh

জুলাই ৮, ২০২৬

শেখ ফরিদ উদ্দিন :

বৈরী আবহাওয়া ও চলমান বন্যা পরিস্থিতির কারণে কক্সবাজার, চট্টগ্রাম ও রাঙামাটি জেলায় আজ ৮ জুলাই ২০২৬ (বুধবার) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত দুটি পৃথক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন কক্সবাজার, চট্টগ্রাম ও রাঙামাটি জেলার পরীক্ষা, পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন একই তিন জেলার এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

তবে কক্সবাজার, চট্টগ্রাম ও রাঙামাটি ছাড়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বান্দরবান ও খাগড়াছড়ি জেলাসহ দেশের অন্যান্য সব শিক্ষা বোর্ডে ৮ জুলাইয়ের নির্ধারিত পরীক্ষাগুলো পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights