• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

অন্তর্ভুক্তিমূলক ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে ঐক্যের আহ্বান

Byadmin

মার্চ ২৭, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় দেশবাসীর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, দেশের উন্নয়ন যেন কেবল নির্দিষ্ট কোনো গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ না থেকে সকল মানুষের কাছে পৌঁছায়—এটাই হওয়া উচিত স্বাধীনতা দিবসের অঙ্গীকার।

প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে গঠিত এবং এটি জনগণের কল্যাণে কাজ করছে। তবে দেশের সম্পদ সীমিত হওয়ায় জনগণের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে কিছুটা ব্যবধান রয়ে গেছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, রাজনৈতিক দল ও সাধারণ মানুষ যদি ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থে কাজ করে, তাহলে কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন সম্ভব। এ লক্ষ্যে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি, যার মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং খাল খনন কর্মসূচি। এসব উদ্যোগ মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক হবে বলে তিনি জানান।

অনুষ্ঠানটি বিকেল ৩টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে সভায় সভাপতিত্ব করেন । এছাড়া বক্তব্য রাখেন , , , এবং ।

পুরো অনুষ্ঠানে দেশের স্বাধীনতার চেতনা ধারণ করে সকলকে একসাথে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights