এ বছরের শেষ চন্দ্রগ্রহণ আজ (৭ সেপ্টেম্বর) রাতেই দৃশ্যমান হবে। বাংলাদেশ থেকেও মেঘমুক্ত আকাশে এ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বা “সুপার ব্লাড মুন” দেখা যাবে।
আইএসপিআর জানায়, গ্রহণটি শুরু হবে ৭ সেপ্টেম্বর রাত থেকে এবং চলবে ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত। পুরো গ্রহণ স্থায়ী হবে মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট।
বাংলাদেশ সময় অনুযায়ী গ্রহণের ধাপগুলো:
🌑 পেনুম্ব্রাল গ্রহণ শুরু: রাত ৯টা ২৮ মিনিট ২৫ সেকেন্ড
🌒 আংশিক গ্রহণ শুরু: রাত ১০টা ২৭ মিনিট ০৯ সেকেন্ড
🌕 পূর্ণ গ্রহণ শুরু: রাত ১১টা ৩০ মিনিট ৪৮ সেকেন্ড
⭐ সর্বোচ্চ গ্রহণ: রাত ১২টা ১১ মিনিট ৪৭ সেকেন্ড
🌕 পূর্ণ গ্রহণ শেষ: রাত ১২টা ৫২ মিনিট ৫১ সেকেন্ড
🌒 আংশিক গ্রহণ শেষ: রাত ১টা ৫৬ মিনিট ৩১ সেকেন্ড
🌑 পেনুম্ব্রাল গ্রহণ শেষ: রাত ২টা ৫৫ মিনিট ৮ সেকেন্ড
কোথায় দেখা যাবে?
পূর্ণ গ্রহণ দেখা যাবে পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা পর্যন্ত। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার অধিকাংশ জায়গা থেকে এটি দৃশ্যমান হবে না।
জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, এই সুপার ব্লাড মুন সাধারণ সময়ের চাঁদের তুলনায় প্রায় ৭% বড় এবং ১৫% বেশি উজ্জ্বল দেখা দেবে।
