• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

৫ দিনের রিমান্ডে মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী

Byadmin

আগস্ট ১৮, ২০২৫

বেসরকারি টেলিভিশন স্টেশন মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে ছাত্রনেতা আসাদুল হক বাবু হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সোমবার (১৮ আগস্ট) ঢাকার মহানগর হাকিম জিয়া উদ্দিন আহমেদ এ আদেশ দেন।

এর আগে গত রোববার গুলশানের বাসা থেকে সাথীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক খান মো. এরফান সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, এজাহারনামীয় ১ নম্বর আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকারের মদদে নাসির উদ্দিন সাথী উসকানিমূলক বক্তব্য ও প্রচার চালান। তার এমন কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে স্থানীয় আওয়ামী সন্ত্রাসী, রাজনৈতিক নেতা, কর্মী ও আইনশৃঙ্খলাবাহিনী নির্বিচারে গুলি চালায়, এতে ছাত্রনেতা আসাদুল হক বাবু নিহত হন।

অভিযোগে উল্লেখ করা হয়, ৫ আগস্ট ২০২৪ যাত্রাবাড়ীর পাকা রাস্তায় আন্দোলনে অংশ নেন আসাদুল হক বাবু। দুপুর আড়াইটার দিকে গুলিবিদ্ধ হয়ে তিনি হাসপাতালে মারা যান। এ ঘটনায় নিহতের বাবা জয়নাল আবেদীন গত ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়।

মামলায় মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে ২২ নম্বর আসামি এবং তার ছেলে তৌহিদ আফ্রিদিকে ১১ নম্বর আসামি করা হয়েছে।

2 thoughts on “৫ দিনের রিমান্ডে মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights