• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

হোমনায় এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে নাচগানের ভিডিও ফেসবুকে ভাইরাল

Byadmin

জুন ২৫, ২০২৫

মাসুদুল করিম তিতাস (কুমিল্লা)প্রতিনিধি:
কুমিল্লার হোমনা রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজর এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে শিক্ষার্থীদের নাচগানের ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এনিয়ে নেটিজেনদের বিরূপ মন্তব্য করতে দেখা যায়।
খবর নিয়ে জানা যায় সোমবার সকালে কলেজ ক্যাম্পাসে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিলের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। মিলাদ ও দোয়া মাহফিল শেষে এইচএসসি পরীক্ষার্থী ছেলে- মেয়েরা সাউণ্ডবক্স বাজিয়ে একটি কক্ষে নাচগান করেছে। সেই নাচগানের ভিডিও আজ বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
এবিষয়ে জাকির হোসেন ভূইয়া লিখেছেন,
রামকৃষ্ণ পুর আদর্শ কলেজ আজকের ডিগ্রি কলেজ রুপান্তরিত হয়ে উচ্চশিক্ষার একটি মঞ্চ তৈরি করেছে সেই উচ্চ শিক্ষার মঞ্চ থেকে থেকে যাত্রা মঞ্চ বানিয়ে ফেলেছে গুলিস্তানের নাটক মঞ্চ বানিয়ে ফেলেছেএটাকে আমি ব্যক্তিগতভাবে তীব্র নিন্দা জানাচ্ছি সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানকে পরিবেশ নষ্ট করেছে সেজন্য তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে আহবান করছি। কলেজটি প্রতিষ্ঠা করেছিল এ সমস্ত নোংরামি পরিবেশ সৃষ্টি করার জন্য করে নাই তারা এলাকার ছেলে মেয়েরা সুশিক্ষা গ্রহণ করবে বাংলাদেশের সুদ্বস্য নাগরিক হিসেবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসবে পরিচালনা করবে সেই উচ্চ শিক্ষার মন-মানসিকতা নিয়ে এই কলেজটি আদর্শ উচ্চশিক্ষা বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন সেই উৎসাহ উদ্দীপনাকে বর্তমান সমাজ ব্যবস্থায় বিনষ্ট করছে আর যেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রশাসনিকভাবে শাস্তি দেওয়ার জন্য অনুরোধ করা হলো।
এবিষয়ে কলেজের অধ্যক্ষ মো.লোকমান হোসেনের নিকট জানতে চাইলে তিনি বলেন,ফেসবুকে নাচগানের ভিডিও দেখে আমি লজ্জিত এবং দুঃখিত। আমি পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করতেছি। তদন্ত কমিটির প্রতিবেদন পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights