• বুধ. সেপ্টে ২, ২০২৬

The Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

স্কুলের টয়লেটে অচেতন অবস্থায় আটকে ছিল শিক্ষার্থী, ৯৯৯-এ ফোনে উদ্ধার

BySarker

জুলা ১৬, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলায় একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অচেতন হয়ে আটকে পড়া এক শিক্ষার্থীকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনের পর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করেছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মিডিয়া পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দুপুর ২টা ২৩ মিনিটে নিগার সুলতানা নামে এক নারী ৯৯৯-এ ফোন করে জানান, যাত্রাবাড়ী থানার পোস্তগোলা এলাকার উত্তর কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের একটি টয়লেটের দরজা দীর্ঘ সময় ধরে ভেতর থেকে বন্ধ রয়েছে। ভেতরে একজন শিক্ষার্থী থাকলেও কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ৯৯৯ কর্তৃপক্ষ বিষয়টি পোস্তগোলা ফায়ার সার্ভিস স্টেশনে জানায়। কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল জান্নাতুল শাবনুর এবং উদ্ধার অভিযানের সমন্বয় করেন ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মো. হানজালাল।

পরে পোস্তগোলা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে টয়লেটের দরজা ভেঙে সপ্তম শ্রেণির শিক্ষার্থী নিরব বিশ্বাস (১৪)-কে অচেতন অবস্থায় উদ্ধার করে।

প্রাথমিকভাবে জানা গেছে, টয়লেটের ভেতরেই সে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে, ফলে বাইরে বের হতে পারেনি।

পোস্তগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাজেদুল কবির জোয়ার্দার উদ্ধার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধারকৃত শিক্ষার্থীর শারীরিক অবস্থার বিষয়ে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

By Sarker

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights