• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ ও ট্রলারসহ ৩২ জন আটক

Byadmin

নভে. ১১, ২০২৫

★বন কর্মকর্তাকে মারধরের ঘটনায় মামলা, ৩ আসামি জেল হাজতে

বাগেরহাট জেলা প্রতিনিধি:

সুন্দরবনের দুবলারচর ও আশপাশের এলাকায় হরিণ শিকারের উদ্দেশ্যে ফাঁদ পেতে থাকা ৩২ জনকে আটক করেছে বনরক্ষীরা। একই সঙ্গে বন কর্মকর্তাকে মারধরের ঘটনায় দায়ের করা মামলার তিন আসামিকে আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, গত সোমবার (৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব দুবলার আলোরকোল এলাকার ডিমেরচর বনে টহল চলাকালে হরিণ শিকারিদের ধাওয়া করে একজনকে আটক করেন। এসময় অন্য শিকারিরা দলবেঁধে রেঞ্জ কর্মকর্তাকে মারধর করে আটক শিকারিকে ছিনিয়ে নেয় এবং বনের ভেতর পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে বনরক্ষীরা ১৮টি হাঁটা ফাঁদ জব্দ করে এবং পরবর্তীতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। আটককৃতরা হলো— রাফি হাসান (৩০), শাহিদ মল্লিক (২৫) ও আলামিন আকুঞ্জি (২৮)। তারা নিজেদের মুসলিম পরিচয় আড়াল করে হিন্দু পরিচয়পত্র ব্যবহার করে দুবলার রাস উৎসবে যোগ দিয়ে সুন্দরবনে হরিণ শিকারের উদ্দেশ্যে ফাঁদ পেতেছিল বলে বন বিভাগ জানিয়েছে। তাদের বাড়ি বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।

এ ঘটনায় শরণখোলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ আটক তিন আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

অপরদিকে, দুবলার রাস উৎসবের আড়ালে কেলেরখাল এলাকায় হরিণ শিকারের ফাঁদ পেতে থাকা আরও ৩২ জনকে একটি ট্রলারসহ আটক করেছে বনরক্ষীরা। তাদের কাছ থেকে প্রায় ৪০ কেজি মালা ফাঁদ উদ্ধার করা হয়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে এবং বৃহস্পতিবার সকালে তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

সূত্র: বন বিভাগ ও শরণখোলা থানা পুলিশ

📰 দৈনিক শীর্ষ অপরাধ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights