• বৃহঃ. আগ ৬, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

সরকারি ডিউটি ফাঁকি দিয়ে ঢাকায় রোগী দেখা, চিকিৎসকের লাইসেন্স বাতিলের নির্দেশ

ByShirso Aparadh

আগ ৬, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

সরকারি কর্মঘণ্টায় রাজধানীর একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখার অভিযোগে এক সরকারি চিকিৎসকের লাইসেন্স বাতিল ও চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে পুরান ঢাকার ইংলিশ রোডে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আকস্মিক অভিযান চালান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় নরসিংদীর বেলাবো উপজেলা সরকারি হাসপাতালের চিকিৎসক ডা. মইনুল হাসান চিশতীকে রোগী দেখার সময় হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, সরকারি কর্মঘণ্টায় বেসরকারি হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাসেবা দেওয়ার অনুমতি না থাকলেও তিনি দীর্ঘদিন ধরে এ নিয়ম ভঙ্গ করে আসছিলেন।

ঘটনার পর স্বাস্থ্যমন্ত্রী সংশ্লিষ্ট চিকিৎসকের চিকিৎসা-লাইসেন্স বাতিল এবং সরকারি চাকরি থেকে বরখাস্তের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। একই সঙ্গে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারি দায়িত্ব পালনের সময় বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসাসেবা প্রদানকে শৃঙ্খলাভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ড উল্লেখ করে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান সংশ্লিষ্টরা।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সরকারি ডিউটি ফাঁকি দিয়ে ঢাকায় রোগী দেখা, চিকিৎসকের লাইসেন্স বাতিলের নির্দেশ

০৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
Faceboo.com/Daily Shirso Aparadh
www.shirsoaparadh.com
Verified by MonsterInsights