• বুধ. সেপ্টে ২, ২০২৬

The Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

শাখাওয়াত হোসেন মামুন খাঁনের নির্বাচনী প্রচারণা শুরু, দোয়া ও সমর্থন চাইলেন

BySarker

জুলা ৫, ২০২৬

(দাগনভূইয়া , ফেনী) প্রতিবেদক:

৪ জুলাই ২৬ (শনিবার)
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফেনীর দাগনভূইয়া উপজেলার ৩ নম্বর পূর্বচন্দ্রপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিশিষ্ট সমাজসেবক ও ফেনী জেলা যুবদলের সদস্য শাখাওয়াত হোসেন মামুন খাঁন।

প্রচারণার অংশ হিসেবে ইউনিয়নবাসীর উদ্দেশে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি নিজেকে পূর্বচন্দ্রপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হিসেবে পরিচয় দেন এবং জানান, তার বাবা আবদুল ওহাব খাঁন ৯ নম্বর ওয়ার্ডের তিনবারের জনপ্রতিনিধি ছিলেন। বাবার রাজনৈতিক আদর্শ ও জনসেবার অনুপ্রেরণায় তিনি জনগণের সেবায় আত্মনিয়োগ করতে আগ্রহী।

তিনি বলেন, নির্বাচিত হলে ইউনিয়ন থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতি দূর করতে কাজ করবেন। পাশাপাশি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, বেকারত্ব নিরসন, গ্রামীণ সড়ক অবকাঠামোর উন্নয়ন, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং ইনসাফভিত্তিক ন্যায়বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

শাখাওয়াত হোসেন মামুন খাঁন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা প্রকাশ করে পূর্বচন্দ্রপুর ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।

By Sarker

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights