মো ওসমান গনি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌর বিএনপির উদ্যোগে বিজয় র্যালী করা হয়েছে। ১৬ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে তারাবো পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা র্যালী নিয়ে তারাবো পৌরসভার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
র্যালিতে উপস্থিত ছিলেন তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, সাবেক নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব নাসির উদ্দিন, তারাবো পৌরসভা যুবদলের আহ্বায়ক আফজাল কবির, তারাবো পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাজী আরিফ হাসান আরব, তারাবো পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলতাফ হোসেন, সাবেক আহ্বায়ক তারাবো পৌর ছাত্রদল মজারুল ইসলাম রাজীব, সাবেক সভাপতি তারাবো পৌরসভা যুবদল মাহবুবুর রহমান, তারাবো পৌর বিএনপির সহ-সভাপতি মোজাম্মেল হক ফারহান, সদস্য আমিনুল ইসলাম, মোহাম্মদ সিয়াম খান, এবং তারাবো পৌর শ্রমিক দলের সভাপতি কামরুল হাসান রাহুলসহ আরও অনেক নেতাকর্মী।
বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই বিএনপি গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তারা আরও বলেন, দেশের বর্তমান সংকটময় সময়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।
