• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

রূপগঞ্জে বাবার কাছে টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

Byadmin

ডিসে. ১৮, ২০২৫

মো ওসমান গনি ​রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাবার কাছে চাহিদামতো টাকা না পেয়ে মাসুম মিয়া (৩৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার গোলাকান্দাইল এলাকার মাহনা গ্রামে এই ঘটনা ঘটে।​নিহত মাসুম মিয়া মাহনা এলাকার বাসিন্দা।

​স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রাতে মাসুম তার শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাবার কাছে টাকা চান। পিতা তাকে কিছু টাকা দিলেও মাসুমের চাহিদামত বেশি টাকা দিতে রাজি হননি। এতে ক্ষুব্ধ ও অভিমান করে মাসুম নিজ ঘরে গলায় ফাঁস দেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে নয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

​এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights