• বৃহঃ. সেপ্টে ১০, ২০২৬

The Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

রাজধানী সবুজবাগে বিএনপি কর্মী ইব্রাহিম পলাশকে কুপিয়ে হত্যা

BySarker

জুলা ২২, ২০২৬

মাহমুদুল হাসান:

রাজধানীর সবুজবাগে পূর্বশত্রুতার জেরে ইব্রাহিম পলাশ (৩৬) নামের এক ওয়ার্ড বিএনপি কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার দুই হাতের কবজি প্রায় বিচ্ছিন্ন করে ফেলে এবং বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে আটটার দিকে সবুজবাগের রাজারবাগ বাজার পানির পাম্পসংলগ্ন এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম পলাশ লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের আবুল বাশারের ছেলে। তিনি পরিবার নিয়ে রাজধানীর সবুজবাগ থানার ৭১ নম্বর মাদারটেক এলাকায় বসবাস করতেন এবং পেশায় একজন প্রাইভেটকার চালক ছিলেন। তিনি স্থানীয় ওয়ার্ড বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

যেভাবে ঘটেছিল হামলা

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে রাজারবাগ বাজার পানির পাম্পসংলগ্ন এলাকার একটি মুদি দোকান ও চায়ের দোকানের সামনে বসেছিলেন পলাশ। এ সময় পূর্বশত্রুতার জেরে স্থানীয় সন্ত্রাসী রয়্যাল, সবুজ ও নাঈমসহ ১০ থেকে ১২ জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে দেয় এবং বুকে গুরুতর জখম করে দ্রুত পালিয়ে যায়।

হাসপাতাল ও পুলিশের ভূমিকা

রক্তাক্ত অবস্থায় স্থানীয় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল (মেডিকেল কলেজ) হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে রাত সাড়ে নয়টা থেকে পৌনে ১০0টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং বিষয়টি সংশ্লিষ্ট সবুজবাগ থানাকে অবহিত করা হয়েছে।

By Sarker

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights