• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: সড়কে ব্যবসা প্রতিষ্ঠান ৩ ব্যবসায়ীর জরিমানা

Byadmin

মে ২২, ২০২৫

‎মো. আবুসালেহ (সজীব) টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

‎টাঙ্গাইলের মির্জাপুরে পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক যানজট মুক্ত রাখতে মহাসড়কের গোড়াই ও উপজেলা সদরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে মহাসড়কের গোড়াই ও সন্ধায় উপজেলা সদরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এ.বি.এম আরিফুল ইসলাম। এ সময় মির্জাপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন ফাহিম ও মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলামসহ বিপুল সংখ্যক পুলিশ ও সেনা সদস্য তার সঙ্গে ছিলেন।

‎জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা হয়। সভায় সিদ্ধান্ত পবিত্র ঈদুল আযহায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেজন্য মহাসড়ক ও উপজেলা সদরের সড়ক দখল করে গড়ে উঠা অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদের সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত বাস্তবায়নে বিকালে উপজেলা প্রশাসন, সেনা ও পুলিশ বাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও এ,বি. এম আরিফুল ইসলাম। এ সময় উপজেলা শহরের ব্যস্ততম সড়কে অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান বসিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও দোকানে পণ্যের মূল্য তালিকা টাঙ্গানো না থাকায় ৩ জন ব্যবসায়ীর প্রত্যেকের কাছ থেকে ১৫ হাজার ও সড়ক পরিবহন আইনে দুই মোটরসাইকেল চালকের কাছ থেকে ২ হাজারসহ ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া মহসড়কের গোড়াই ওভার ব্রিজের নীচ থেকে বিপুল সংখ্যক অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়।

‎এব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভ্রাম্যমাণ আদালতের বিচারক এ.বি.এম আরিফুল ইসলাম জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights