• মে ৩১, ২০২৬ ৫:১৩ পূর্বাহ্ন

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

বিএফইউজে’র সাবেক সভাপতি মোল্লা জালাল গ্রেফতার

Byadmin

নভে. ৫, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : নারী ও শিশু নির্যাতন দমন আইনের এক মামলায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মোল্লা জালালকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ।

মঙ্গলবার (৫ নভেম্বর) শাহবাগ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালেদ মুনসুর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে সাংবাদিক মোল্লা জালালকে গ্রেফতার করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে চারদিন আগে শাহবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একজন ভুক্তভোগী নারী তার বিরুদ্ধে একটি মামলা করেছেন। ওই মামলায় গ্রেফতার করা হয়েছে তাকে।

২০১৮ সালের ১৩ জুলাই ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনে সভাপতি হন মোল্লা জালাল।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এখনই দেখুন

Verified by MonsterInsights