মনির হোসেন, বানিয়াচ:
:বানিয়াচংয়ে ৯ বছরের এতিম শিশুকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগে লম্পট বৃদ্ধ আব্দুল কাদির মন্টু (৬০) কে কারাগারে আটকের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার অভিযোগে জানা যায়,গত ১৪ সেপ্টেম্বর তারিখে বানিয়াচং উপজেলার চতুরঙ্গ রায়ের পাড়া গ্রামের আনোয়ার মিয়ার ৯ বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া শিশুকন্যা মুদিমাল ক্রয় করতে পার্শ্ববর্তী মন্টু মিয়ার দোকানে যায়।
এ সময় ওই শিশুকে ফুসলিয়ে কুপ্রস্তাব দিয়ে ব্যার্থ হয়ে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে অভিযুক্ত মন্টু।
এ সময় ওই শিশু চিতকার শুরু করলে পাড়ার মানুষজন এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে।
ইতিপূর্বেও ওই শিশুসহ পাড়ার অন্যান্য শিশুদের সাথে লম্পট মন্টু মিয়ার এহেন আচরণে এলাকাবাসী অতিষ্ঠ হয়েছেন। এ ঘটনায় ওই শিশুটির বাবা বানিয়াচং থানায় একটি অভিযোগ দায়ের করেন।পরবর্তীতে ৫ অক্টোবর এ বিষয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কগ-৪ এ অভিযুক্ত আসামি আব্দুল কাদির মন্টু হাজির হলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ প্রদান করেছেন।
এদিকে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য শালিস বিচারক থেকে শুরু করে কথিত মিডিয়াকর্মী ও নেতা-পাতিনেতারা দৌড়ঝাঁপ শুরু করে।
অভিযুক্ত মন্টুকে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণের আদেশ দেওয়ায় শিশুটির অসহায় বাবা আনোয়ারকে ভয়ভীতি দেখানো অব্যাহত রেখেছেন লম্পট মন্টু ও তার লোকজন।
এ বিষয়ে শিশুটির বাবা আনোয়ার মিয়া কান্নাজড়িত কন্ঠে জানান, মা মড়া এতিম মাইয়া আমার। আমার মেয়েটিকে অনেকদিন ধরে লম্পট মন্টু কুপ্রস্তাব দিচ্ছিল।শুধু আমার মেয়েকেই না পাড়ার আরও অনেককেই ওই লম্পট কুপ্রস্তাব দিয়েছে। মামলা তুলে নেওয়ার জন্য আমাকে অনেকেই ভয়ভীতি দেখাচ্ছেন। আমি এর সঠিক বিচার চাই।
