• মে ৩১, ২০২৬ ১২:১৭ পূর্বাহ্ন

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পিরোজপুর জেলা যুবদলের বিভিন্ন কর্মসূচি পালন।

Byadmin

অক্টো. ২৭, ২০২৪

বিশেষ প্রতিনিধি সামিমা আক্তার ঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পিরোজপুর জেলা শাখার উদ্যোগে সি ও অফিস চত্বরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়।উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক মারুফ হাসান,পিরোজপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ শিকদার,জেলা যুবদলের সাবেক সহ – সাংগঠনিক সম্পাদক এমাম সেখ,জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত নূর পরাগ,জেলা যুবদলের সাবেক পল্লী উন্নয়ন সমবায় সম্পাদক মুক্তা শিকদার,যুব নেতা আরিফুল ইসলাম বাবু প্রমুখ।

এ সময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন,কেন্দ্রঘোষিত এই প্রোগ্রামে যারা স্বেচ্ছায় রক্তদান করতে আসছে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে বিগত দিনে গরিব দুঃখী মেহনতী মানুষের পাশে ছিলাম ভবিষ্যতেও থাকবো। আমাদের পিরোজপুর জেলা যুবদলের সামাজিক উন্নয়নমূলক সকল ধরনের কর্মকান্ডের এ ধারা অব্যাহত থাকবে।আপনারা সবাই বিএনপি চেয়ারপারসন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, দেশ নায়ক তারেক রহমানের জন্য দোয়া করবেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার পালিয়ে যাওয়ার পরেও তাদের দোসররা এদেশে বিভিন্ন অপকর্মের পরিকল্পনা তারা চালাচ্ছে, আমরা সকলে মিলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। ছাত্রদের এই গণঅভ্যুত্থানে আমরা যে নতুন দেশ পেয়েছি সেটা বিফলে যেতে দেবো না। এবং দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী সুষ্ঠ ও সমৃদ্ধ বাংলাদেশ গরবো।
আলোচনা শেষে, বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, প্রেশার মাপা ও দুস্থ ও গরিবদের মাঝে ওষুধ বিতরণ করা হয়।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এখনই দেখুন

Verified by MonsterInsights