• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

ফুলতলায় গলদা চিংড়িতে বিষাক্ত জেলি পুশ ৩৮.৫ কেজি চিংড়ি জব্দ এবং জরিমানা।

Byadmin

জানু. ৩০, ২০২৬

ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ, খুলনা জেলা প্রতিনিধি:

খুলনার ফুলতলা উপজেলার গাড়াখোলা মৎস্য অবতরণ ও বিক্রয় কেন্দ্রে গলদা চিংড়িতে বিষাক্ত জেলি পুশ করে বাজারজাতের অভিযোগে অভিযান চালিয়েছে পুলিশ।
২৯ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) ফুলতলা থানার ওসি মোস্তফা কামালের নির্দেশনায় এসআই শফিউজ্জামান ও এএসআই শফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানে জেলি পুশ করা অবস্থায় ৩৮.৫ কেজি গলদা চিংড়ি জব্দ করা হয়। এ সময় তিন ব্যবসায়ী—ইয়াসিন, লিটন আকুঞ্জি ও সিদ্দিক আকুঞ্জিকে আটক করা হলেও ইয়াসিন কৌশলে পালিয়ে যায়।
মোবাইল কোর্টে লিটন আকুঞ্জিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বয়স বিবেচনায় সিদ্দিক আকুঞ্জিকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌহিদ রেজা, সহকারী কমিশনার (ভূমি)।
জব্দকৃত চিংড়ি স্থানীয় জনতার উপস্থিতিতে আগুন লাগিয়ে বিনষ্ট করা হয়। জনস্বাস্থ্য রক্ষায় এই অভিযানের জন্য এলাকাবাসী ফুলতলা থানা পুলিশকে ধন্যবাদ জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights