• বুধ. সেপ্টে ২, ২০২৬

The Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

প্রেমের ছলে ডেকে নিয়ে কিশোরীকে হত্যা: মাদারগঞ্জে ঘাতক প্রেমিক রাকিব গ্রেপ্তার

BySarker

সেপ্টে ২, ২০২৬

শাহিন আলম হৃদয়
​মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জে চাঞ্চল্যকর কিশোরী রুপসী আক্তার (১৫) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহত কিশোরীর কথিত প্রেমিক জিহাদ ওরফে রাকিবকে গ্রেপ্তার করা হয়েছে।
​সোমবার (৩১ আগস্ট) রাত ১২টার দিকে মেলান্দহ-ইসলামপুর সীমান্তবর্তী হারগিলা বাজার এলাকা থেকে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত জিহাদ চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালীকান্দি দক্ষিণপাড়া গ্রামের বাছেদ ওরফে আল মামুনের ছেলে। পেশায় রাজমিস্ত্রী জিহাদ ছদ্মনাম ব্যবহার করে রুপসীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট (বৃহস্পতিবার) রাতে ঘোনাপাড়া এলাকার ছাইর উদ্দিনের মেয়ে রুপসী আক্তার কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে কাপড়চোপড় নিয়ে বের হয়ে নিখোঁজ হয়। পরদিন ২৮ আগস্ট (শুক্রবার) সকালে চরপাকেরদহ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের একটি মোটরচালিত সেচপাম্পের ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের গলায় ওড়না পেঁচানো ছিল।
​মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিস রায় জানান, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হলে সে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেয়।
​ওসি আরও জানান, প্রেমঘটিত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। মূল আসামিকে গ্রেপ্তার করা হলেও ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

By Sarker

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights