• বুধ. সেপ্টে ২, ২০২৬

The Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

প্রশাসনে বড় রদবদল: যুগ্মসচিব হলেন ১৭২ কর্মকর্তা

BySarker

জুলা ৯, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
প্রশাসনের উচ্চপর্যায়ে বড় ধরনের পদোন্নতি দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১৭২ জন উপসচিবকে যুগ্মসচিব পদে উন্নীত করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) এ সংক্রান্ত আদেশ প্রকাশ করা হয়।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের আপাতত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে রাখা হয়েছে। তাদের নতুন কর্মস্থলে পদায়নের বিষয়ে পৃথক আদেশ পরে জারি করা হবে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে অথবা নির্ধারিত ই-মেইলে যোগদানপত্র জমা দিতে পারবেন। এর মধ্যে কোনো কর্মকর্তার কর্মস্থল পরিবর্তিত হয়ে থাকলে বর্তমান দপ্তরের তথ্য উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে হবে।

এতে আরও বলা হয়েছে, পরবর্তীতে কোনো কর্মকর্তার বিষয়ে বিরূপ বা অসঙ্গত তথ্য পাওয়া গেলে প্রয়োজন অনুযায়ী পদোন্নতির আদেশ সংশোধন বা বাতিল করার ক্ষমতা সরকার সংরক্ষণ করবে।

বর্তমানে প্রশাসনে যুগ্মসচিব পদের সংখ্যা ১ হাজার ৬১। এবারের পদোন্নতিতে প্রধানত ২৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা অগ্রাধিকার পেলেও, পূর্বে পদোন্নতিবঞ্চিত কয়েকটি ব্যাচের কর্মকর্তাও তালিকায় স্থান পেয়েছেন।

বিদ্যমান পদোন্নতি বিধিমালা অনুযায়ী, যুগ্মসচিব পদে উন্নীত করার ক্ষেত্রে প্রশাসন ক্যাডার থেকে ৭০ শতাংশ এবং অন্যান্য ক্যাডার থেকে ৩০ শতাংশ কর্মকর্তাকে বিবেচনায় নেওয়ার বিধান রয়েছে। নির্ধারিত চাকরির অভিজ্ঞতা ও পদে কর্মকাল পূরণ করলেই কর্মকর্তারা এ পদোন্নতির জন্য বিবেচিত হন।

By Sarker

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights