• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

Byadmin

সেপ্টে. ২২, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃঅন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রবিবার (২২ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আজ রবিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।

জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণের জন্য ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্কে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ২৭ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে বক্তব্য রাখবেন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights