• মে ২৫, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু, মিনায় যাচ্ছেন লাখো হাজি

ByShirso aparadh

মে ২৫, ২০২৬

অনলাইন ডেস্কঃ

স্থানীয় সময় সোমবার ৮ জিলহজ থেকে সৌদি আরবে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ভোর থেকেই ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে পবিত্র মক্কার আকাশ-বাতাস।

রোববার রাত থেকেই আল্লাহর মেহমান হজযাত্রীরা পবিত্র মক্কা নগরী থেকে তাঁবুর শহর মিনা অভিমুখে যাত্রা শুরু করেন। হজের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ ‘ইয়াওমুত তারবিয়া’ পালনের জন্য হাজিরা নিজ নিজ বাসস্থান থেকে মিনায় অবস্থান নিচ্ছেন।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের মিনায় পৌঁছানো, তাঁবুতে অবস্থান, খাবার, পরিবহন ও সার্বিক সেবাদান নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাঠপর্যায়ে নজরদারি ও সমন্বয় কার্যক্রমও জোরদার করা হয়েছে।

এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তাদের সঙ্গে সৌদি আরবের অভ্যন্তরীণ আরও কয়েক লাখ মুসল্লি হজে অংশ নিচ্ছেন।

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নত অনুসরণ করে হাজিরা তালবিয়া পাঠ করতে করতে মিনার পথে রওনা হন। হজযাত্রীদের নিরাপদ যাতায়াত ও সেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে সৌদি কর্তৃপক্ষ।

হজ মন্ত্রণালয় জানায়, জিলকদ মাসের শুরু থেকে বিভিন্ন আবাসন, তাঁবু ও সেবাকেন্দ্রে ৮৩ হাজারের বেশি পরিদর্শন ও মাঠপর্যায়ের তদারকি চালানো হয়েছে। এর মাধ্যমে সেবার মান নিশ্চিত ও যেকোনো সমস্যা দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights