• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

দুইশত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

Byadmin

এপ্রিল ৩, ২০২৪ #অপরাধ, #শীর্ষ সংবাদ

আব্দুল আহাদ হোসেন : ডিবি (উত্তর) , ঢাকা জেলাডিবি উত্তর, ঢাকা কর্তৃক ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতারঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, জনাব মোবাশ্শিরা হাবীব খান, পিপিএম-সেবা মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে জনাব মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নেতৃত্বে এসআই নিঃ সহিদুল ইসলাম পিপিএম এবং এসআই নিঃ ফজলুল হক এর একটি টিম সাভার থানা এলাকায় অভিযান পরিচালনা করে, সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে ০২/০৪/২৪ খ্রি. তারিখ রাত ২১.১৫ ঘটিকায় আসামী ১। মোঃ আকাশ মিয়া (২০), পিতা-মৃত লাল মিয়া, মাতা-ছাকম, সাং-বক্তারপুর, তিন রাস্তার মোড়, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ২। মোঃ রবিউল ইসলাম (৩৩), পিতা-মোঃ বিপ্লব ইসলাম, মাতা-মুক্তা বেগম, সাং-ওমরপুর, পোড়াবাড়ী, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা দের সর্বমোট ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। উক্ত আসামীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights