• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

দীর্ঘ ৪৫ বছরের রাজনৈতিক পথচলা বাংলাদেশ জাতীয়তাবাদী —দলের আদর্শে অবিচল নিষ্ষ্ঠাবান নেতা আবদুল লতিফ জনি

Byadmin

নভে. ৮, ২০২৫

একরামুল হক :
আলহামদু লিল্লাহ!—এই কৃতজ্ঞতার অনুভূতি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নিবেদিতপ্রাণ নেতা মো. আবদুল লতিফ জনি স্মরণ করেছেন তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের ৪৫ বছরের সংগ্রাম ও অবিচল পথচলাকে।

তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম, গণতন্ত্র ও জাতীয় স্বার্থের রাজনীতিতে নিজেকে নিয়োজিত রেখেছি সারাটি জীবন ধরে।”

দলের প্রতি অবিচল নিষ্ঠার স্বাক্ষর রেখে তিনি জানান, স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন এবং সে সময় দীর্ঘ ৫ মাস ১৯ দিন কারাভোগ করেও দলের পতাকা হাতে রাখার সাহস হারাননি।

বিএনপির দুঃসময়ে ও ১/১১-এর ভয়াবহ সময়েও তিনি সামনের সারিতে থেকে দলের হয়ে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে গেছেন। দলের দেওয়া প্রতিটি দায়িত্ব তিনি পালন করেছেন পূর্ণ ঈমানদারী ও সততার সঙ্গে, যা তাঁর রাজনৈতিক জীবনের অন্যতম বৈশিষ্ট্য।

নিজেকে কখনো সন্ত্রাস, চাঁদাবাজি বা অন্যায়ের সঙ্গে সম্পৃক্ত না থাকার বিষয়েও তিনি স্পষ্ট করে বলেন, “আমার রাজনীতির পথে কখনোই এসব কর্মকাণ্ডের ছায়া পড়েনি—আল্লাহ মাফ করুন, আমি কখনো অন্যায়ের সঙ্গে জড়িত ছিলাম না।”

দলের প্রতি অটল বিশ্বাস ব্যক্ত করে তিনি আরও বলেন, “দলের আদর্শই আমার পথনির্দেশ, দলের সিদ্ধান্তই আমার কাছে চূড়ান্ত ফয়সালা। আমি বিশ্বাস করি—মহান আল্লাহই সর্বোত্তম ফয়সালাকারী।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights