• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

দাউদকান্দিতে বিএনপির কমিটি গঠন নিয়ে সহিংসতা, হামলায় আহত উপজেলা নেতা

Byadmin

জুলাই ৪, ২০২৫

মোঃ শরিফুল ইসলাম, দাউদকান্দি প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে সহিংসতা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহাম্মদ হোসেন তালুকদার।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোয়ালমারী ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটিকে কেন্দ্র করে সাবেক আহ্বায়ক ও বর্তমান সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধানের অনুসারীরা প্রভাব বিস্তার করতে না পেরে ক্ষুব্ধ হয়ে এই হামলা চালায়। বৃহস্পতিবার রাতের দিকে অতর্কিত হামলায় আহাম্মদ হোসেন তালুকদার গুরুতর আহত হন। তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুনায়েত চৌধুরী বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

দলীয় নেতারা বলেন, কমিটি গঠনে স্বচ্ছতা ও তৃণমূলের মতামত উপেক্ষা করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে নেতৃত্বে আরও দায়িত্বশীলতা প্রয়োজন বলে মনে করেন তারা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights