• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমন গ্রেফতার

Byadmin

অক্টো. ৬, ২০২৫

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি :
বৈষম্যবিরোধী আন্দোলনের সহিংসতায় দায়ের হওয়া হত্যা মামলার আসামি হিসেবে কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত রোববার (৫ অক্টোবর) দিবাগত রাতে ঢাকার গুলশান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সামছুল আলমের নেতৃত্বাধীন একটি চৌকস পুলিশ দল।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, “ধৃত আসামি মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে রিফাত ও বাবু হত্যাসহ একাধিক মামলা রয়েছে।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights