• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

তিতাসে শাশুড়িকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ, জামাই পলাতক

Byadmin

অক্টো. ১১, ২০২৫

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার তিতাসে পারিবারিক কলহের জেরে শাশুড়িকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের জামাইয়ের বিরুদ্ধে। শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার মজিদপুর ইউনিয়নের শিবপুর গ্রামের উত্তরপাড়ায় নুরুল হক মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সুফিয়া বেগম (৭০) দীর্ঘদিন ধরে বাপের বাড়িতে বসবাস করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২৫ বছর আগে সুফিয়া বেগমের ভাই দিলু সিকদারের ছেলে জামাল সিকদার (৪৮)-এর সঙ্গে সুফিয়ার মেয়ে রহিমা বেগমের (৪২) বিয়ে হয়। পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল।

শুক্রবার সকালে সেই কলহের জেরে জামাল তার স্ত্রী রহিমা বেগমকে মারধর করে আহত করেন এবং তাকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। পরে শাশুড়ি সুফিয়া বেগম জামালকে বকাঝকা করলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে সুফিয়াকে একা পেয়ে মারধর করে পাশের ডোবায় ফেলে দেন এবং চুবিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যান বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ বলেন, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্ত জামাল সিকদারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights