• শনি. আগ ৮, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

ড্যাবের ৩৭ তম প্রতিষ্ঠাবির্বার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ByShirso Aparadh

আগ ৮, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

সমাবেশ শুরুর আগে জাতীয় সংসদ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী একটি নিম গাছের চারা রোপণ করেন। এ সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও একটি চারা রোপণ করেন। পরবর্তীতে শান্তির প্রতীক জোড়া পায়রা উড়িয়ে এবং জাতীয় সংগীতের তালে তালে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের মূল কর্মসূচি সূচনা করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং সংগঠনের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights