• বৃহস্পতি. জুলাই ২, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

জাতীয় নির্বাচনের দিনই গণভোটের সিদ্ধান্ত – ড. ইউনুস

Byadmin

নভে. ১৩, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, “গুম-খুনের বিচারসহ বিভিন্ন সংস্কারের কাজ আমরা ইতিমধ্যেই শুরু করেছি। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।”

প্রধান উপদেষ্টা আরও জানান, ঐক্যমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হয়েছে। “জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর বক্তব্য যতটা পরস্পরবিরোধী মনে হয়, বাস্তবে তারা ততটা ভিন্ন অবস্থানে নেই,” বলেন তিনি।

ড. ইউনূস জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গণভোটের মাধ্যমে ভোটাররা সংসদের উচ্চকক্ষ গঠনের বিষয়ে মতামত দেবেন।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights