• বুধ. সেপ্টে ৯, ২০২৬

The Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াছিনের মা আমেনা বেগমের ইন্তেকাল

BySarker

সেপ্টে ৯, ২০২৬

শেখ ফরিদ উদ্দিন

কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াছিনের মমতাময়ী মা আমেনা বেগম ইন্তেকাল করেছেন। মঙ্গলবার দুপুর ১টা ১০ মিনিটে রাজধানীর মহাখালী ডিওএইচএ এলাকার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৩ বছর।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমা আমেনা বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মৃত্যুকালে তিনি চার ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য নাতি-নাতনি ও গুণগ্রাহী রেখে গেছেন।

কৃষিমন্ত্রীর সহকারী একান্ত সচিব আমিনুল ইসলাম জানান, বুধবার দুপুর ২টায় মন্ত্রীর নিজ গ্রাম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারোপাড়া ইউনিয়নের পরানপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমা আমেনা বেগমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে জানা গেছে।

মরহুমার পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের কাছে তাঁর রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করা হয়েছে।

এদিকে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াছিনের মায়ের মৃত্যুতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন এমপি গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় তিনি মরহুমা আমেনা বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মরহুমার জন্য মহান আল্লাহর দরবারে জান্নাতুল ফেরদৌস কামনা করেন।

By Sarker

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights